পাবনার সদর উপজেলার রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রটিতে আনুমানিক ৩,৫০০ জন ভোটার রয়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতি এবং প্রিজাইডিং কর্মকর্তার তদারকির কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে।কেন্দ্রের বাইরে ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ। অনেকেই দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভোটারদের ভাষ্যমতে, পাবনা-০৫ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যা এই আসনকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু রামানন্দপুর কেন্দ্রই নয়, পাবনা-০৫ আসনের প্রায় সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দিনব্যাপী একই পরিবেশ বজায় থাকলে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।ভোটারদের উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের অভিমত।
© ২০২৫ bongochokh.com | Developed by: Sajedul Islam
Copyright: Any unauthorized use or reproduction of bongochokh.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Copyright: Any unauthorized use or reproduction of bongochokh.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
